শিব চতুর্দশী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেকগ্রামের শিববাড়ি মন্দিরে মেলা বসে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে নারী ও শিশুদেও ভীড় লক্ষ্য করা যায়। নারীরা পুণ্য লাভের আশায় শিবকে দুধ ও ডাবের জল দিয়ে স্নান করায়। মেলা প্রাঙ্গণে ছোটদের বিভিন্ন ধরনের খেলনা, মুড়ি মুড়কিসহ রকমারি খাবারের দোকান বসেছে।
দেবগ্রাম শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার বনিক বলেন, তিথি অনুযাায়ী শিব চতুর্দশীতে এখানে প্রতিকছরই মেলা বসে। মেলাটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য। সুন্দরভাবে মেলা আয়োজনে গ্রামবাসীসহ প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন।
দেবগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিব মন্দিরের পুরোহিত অলক কুমার চক্রবর্তী বলেন, প্রায় ৮০০ বছর আগে ত্রিপুরা রাজ্যের মহারাজ রাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর এই মন্দিরটি স্থাপন করেন। সেই থেকে এখানে প্রতিবছরই শিব চতুর্দশীর তিথিতে মেলা হয়। মেলায় ভক্তসহ হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের দর্শনার্থীরা এখানে সমবেত হয়।