চাঁদপুরে শুরু হয়েছে জাটকা ইলিশ মাছ রক্ষার অভিযান। ১ মার্চ অভিযানের প্রথম দিন সকাল থেকেই নদী অনেকটাই জেলে শূণ্য দেখা যায়।কিন্তু অন্যান্য দিনের মত যথারীতি চাঁদপুর সদরের রাজরাজেশ্বর লক্ষিরচর এলাকা দিয়ে ঝাঁকবেঁধে ড্রেজারে বালু উত্তোলন চলছেই।অথচ জাটকা রক্ষার জন্য ড্রেজিং কার্যক্রম বন্ধ রাখতে সিদ্ধান্ত নিয়েছিল চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটি।
জাটকা রক্ষা ও ইলিশ মাছের উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় দুই মাস ড্রেজিং কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তা মানা হচ্ছে না।
বালু উত্তোলন করে বিক্রি করার আদেশ বলে হাইকোর্টের নাম ভাঙ্গিয়ে শূণ্য হতে শতশত কোটি টাকার মালিক বনে যাওয়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত একজন ইউপি চেয়ারম্যান সেলিম খান রাস্ট্রের খনিজ সম্পদ তছরুপ করে যাচ্ছেন দিনের পর দিন,মাসের পর মাস,বছরের পর বছর এবং এক যুগেরও বেশি সময় ধরে।চাঁদপুর জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে মেঘনায় পরিকল্পিত বালু উত্তোলনের বালু মহাল থাকলেও উচ্চ আদালতে নামে বেনামে রীট করে ওই চেয়ারম্যান ২০০৭ সাল থেকে চাঁদপুরের বালু মহাল ইজারা স্থগিতাদেশ করিয়ে নিজেই চাঁদপুর মেঘনা অঞ্চলে একচেটিয়া অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে সরকারকে হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত করা হয়েছে।
প্রতিদিন শতাধিক সন্ত্রাস চলছে চলমান জাটকা মৌসুমেও।
মার্চ-এপ্রিল এ দুইমাস ড্রেজিংয়ের করে কোনো ধরণের বালু উত্তোলন করা যাবে না বলে জেলা টাস্কফোর্সের মিটিংএ সিদ্ধান্তের কথা
জানান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
গত ২৩ ফেব্রুয়ারি বুধবার ইলিশ গবেষকসহ সংশ্লিষ্টদের পরামর্শে চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সময় জাটকা মাছ লুকিয়ে নিধন ও পাচার করতে না পারে নদীতে স্পিডবোট চলাচল বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. হারুনর রশিদ গণমাধ্যমকে বলেন, বিগত বছর চাঁদপুর নদী অঞ্চলে ইলিশের বিচরণ কম ছিল। কারণ হিসেবে গবেষণায় দেখা যায়, নদীতে যত্রতত্র অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শত শত ড্রেজারের কারণে পানি ঘোলা হচ্ছে এবং ইলিশের খাদ্য তৈরি হচ্ছে না। কারণ, সূর্যের আলো পানিতে পড়লে ইলিশের খাদ্যকণা তৈরি হয়। খাবার কমে যাওয়া এবং বিচরণে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এ অঞ্চলে ইলিশ আসছে না।
তিনি বলেন, ডুবোচর খননের নামে বালু উত্তোলনের কারণে শুধু চাঁদপুরের অনেক ক্ষতি হচ্ছে।পাশাপাশি ইলিশ ধীরে ধীরে এ অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই আমরা বলেছি, জাটকাগুলো এখন সাগরে যাবে। মাইগ্রেশন রুটগুলো নিরাপদ করে জাটকাগুলোকে নির্বিঘেœ সাগরে যেতে দিতে হবে। এজন্য অন্তত এ দুই মাস নদীতে বালু উত্তোলন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেব।
এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক আমাদের জানিয়েছেন, নদীতে অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে মৎস্যসম্পদের অনেক ক্ষতি হচ্ছে। চাঁদপুরের ৭০ কিলোমিটার নদী এলাকা হচ্ছে ইলিশের প্রজনন ক্ষেত্র। এ নদী অঞ্চলে একটি চক্র যেভাবে বালু উত্তোলন করছে তাতে নদীর নিচের মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছের ক্ষতি হচ্ছে, মাছের বিচরণ ক্ষেত্র, ডিম এবং জাটকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই ইলিশ সম্পদ রক্ষা করতে হলে অবশ্যই ড্রেজিং বন্ধ করতে হবে। এজন্য তারা মন্ত্রণালয়ে চিঠি লিখবেন বলে আমাদের জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, ইলিশ গবেষকরা যেহেতু গবেষণা করেন সেহেতু এ তথ্য আমাদের জানিয়েছেন। তাই মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দুই মাস জাটকা রক্ষায় নদীতে ড্রেজিং বন্ধ থাকবে।
কিন্তু জাতীয় স্বার্থে স্থানীয় প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত মানা হচ্ছে না। কেবল ব্যক্তি স্বার্থে উচ্চ আদালতের নামে চাঁদপুরে বালু বালু উত্তোলন করে প্রতিদিন কয়েক শতাধিক বাল্কহেড ভর্তি বালু বিক্রি করা হচ্ছে। চাঁদপুর নদী রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক জানিয়েছিল হাইকোর্ট ব্যক্তির আবেদনে জনস্বার্থে নদীতে ড্রেজিং করে দিবে।কিন্তু এভাবে রাস্ট্রের সম্পদ বালু অপরিকল্পিতভাবে উত্তোলন করে বিক্রি করে নিজেরা অর্থশালী হবে। হাইকোর্টের এমন আদেশের নির্দেশনা দেওয়া হয় নাই।
এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন চাঁদপুরের সচেতন মহল।