ফুলতলায় দরিদ্র ও অতি দরিদ্রদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এবং রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এ- লাইভ্্লিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর আওতায় সোমবার দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান। খুলনা জেলা কর্মকর্তা ঝর্না রানী বিশ^াসের সঞ্চালনায় প্রকল্প উপস্থাপন করেন আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক আজম খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, ওসি মোঃ ইলিয়াজ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেনসিন আরা, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, কবিতা খাতুন প্রমুখ।