বগুড়ার আদমদীঘিতে ৭শত গ্রাম গাঁজা উদ্ধার সহ ২ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়। আদমদীঘি থানা সুতে জানা গেছে, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের রামপুরা গ্রামের কল উদ্দিনের ছেলে বেনজির ইসলাম (২৮) ও আহমদ প্রামাণিকের ছেলে এলাম প্রামানিক (২৪) সোমবার সকালে রামপুরা দাখিল মাদ্রাসার সামনে পুকুর ঘাটে মাদক বেচাকেনা করছে। এ খবর পেয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক কারবারি কে গ্রেফতার করেন। এ ঘটনায় থানার এস আই প্রদীপ কুমার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের দুপুরে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।