বগুড়ার গাবতলীতে দুই দিনব্যাপি, বাল্যবিাবাহ ও যৌতুক প্রতিরোধে বাল্যবিাবাহ আইন (২০১৭ সংশোধিত) যৌতুক আইনের আলোকে সচেতনতামুলক প্রশিক্ষন ২৮ ফেব্রুয়ারী সোমবার শুরু হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র আয়োজনে, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্র হলরুমে প্রশিক্ষনে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মুক্তা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেকসেনা আকতার। বক্তব্য রাখেন, গাবতরী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জামিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ অলিফা খাতুন, ইউডিএফ মোঃ জিয়াউর রহমান, চেয়ারম্যান আবদুল ওহাব মন্ডল, শহীদুল ইসলাম বাবু, আবদুল মজিদ মন্ডল, ইউনুছ আলী ফকির, রফিকুল ইসলাম, শাহীদুল কবীর টনি, রেজ্জাকুল আমিন রোকন তালুকদার, এ সময় উপস্থিত ছিলেন, গাবতলী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর ইসলাম, সাধারন সম্পাদক আমিনুল আকন্দ, চেয়ারম্যান আবদুল গফুর, এস আই শাম্মী আকতারসহ সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, পুরহিত, শিক্ষার্থী, এনজিও কর্মী বিভিন্ন পর্যায়ের সমাজের লিডার পার্সনগন প্রমুখ। প্রশিক্ষনে বাল্যবিাবাহ ও যৌতুকের কুফল, ক্ষতিকারকদিকসহ শাস্তি বিষয়ে ব্যাপক আলোচনা এবং এ থেকে রক্ষাপেতে সকলকে সচেতনকরা হওয়ার পরামর্শ দেয়া হয়।