যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনকে ঘিরে ১ জানুয়ারী নাশকতার গায়েবী মামলায় ১৯ জনকে জেলা জজ আদালত রোববার জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্তরা হলেন - ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও শহিদুল ইসলাম বুদো। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর কমিশনার গোলাম কাদের বাবলু,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালু, যুবদল নেতা মারুফ হোসেন, নুরুন্নবী খান শিপন, ছোট বাবু, পিয়াল হাসান, নুরুজ্জামান বাবু, শাকিল, মিজানুর রহমান বিশ্বাস নিজাম, নুরুজ্জামান বাবলা, আবদুর রশিদ, বাবুল মোড়ল, বেবুল মোড়ল।
উচ্চ আদালতের প্রাপ্ত জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ২২ ফেব্রুয়ারিতে যশোর জেলা জজ আদালতে পুনরায় জামিন আবেদন করলে জামিন বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল।