কয়রা উপজেলার বায়লাহারানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক পাড় (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না....রাজেউন)। তিনি ডায়বেটিস, হাটজনিত সমস্যা, রক্তচাপ সহ নানাবিধ রোগে ভুগছিলেন। রোববার সকাল ৭ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যুবলীগের সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড় জানান, ঐ দিন আছরের নামাজের পর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক পাড়ের মুত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।