কয়রায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এবং বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক তৃণমুল নারীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। যেখানেই আয়োজন করা হচ্ছে সেখানেই মিলছে নারী সদস্যদের। আর তথ্য সহ বিভিন্ন কিছু জানতে পেরে বাস্তবে কাজে আসছে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এ সকল উঠন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকাল ৩ টায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গাীলাবাড়ি ভিকেএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সচিব সুমন, ইউপি সদস্য মনিমোহন রায়, হোসনেয়ারা খাতুন, তথ্য অফিসের সহকারী জেসমিন আক্তার, জেসিকি ইসলাম কলি প্রমুখ। উঠান বৈঠকে তথ্য কেন্দ্রে শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত সেবা সমূহ সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন,তথ্য প্রযুক্তি বিষয়ে ভুমিকা,মাদক সন্ত্রাস প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ৫০ জন নারী সদস্যরা উপস্থিত ছিলেন।