বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্বভার গ্রহন করেছেন। রোববার বেলা ১২টায় নব নির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান সহ ৯টি ওয়ৃার্ডের মেম্বার এবং ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। এই উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা মাঠে নব নির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সদস্য আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ নব নির্বাচিত মেম্বারবৃন্দ।