মাদকমুক্ত দিঘলিয়া গঠনের লক্ষ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, ইউপি সদস্য বিপ্লব, খান আরিফ হোসেন ও শেখ শাহাবুদ্দীন, মহিলা ইউপি সদস্য পাখি বেগম, সাবেক ইউপি সদস্য ও দিঘলিয়া ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি মোঃ আঃ হান্নান, আ'লীগ নেতা মোঃ মকবুল হোসেনসহ এলাকার রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তাগণ মাদকমুক্ত দেয়াড়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।