সংস্কারের অভাবে কাউখালী উপজেলা শহরের খুবই জনগুরুত্বপূর্ণ উত্তর বাজার ও উজিয়ালখান খালের দুইপারের রাস্তাাটির বেহাল দশা। আধা কিলোমিটার রাস্তাটি বাজারের ভিতর সকাল সন্ধ্যা হোটেলের মোড় থেকে দক্ষিণ পাশের বেইলী ব্রিজ ও সহকারী বালিকা বিদ্যালয়ের বিন্দুর দোকানের মোড় থেকে বেইলী ব্রিজের প্রর্যন্ত উত্তর পাশের রাস্তার খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এবং বহু স্থান থেকে রাস্তা ভেঙ্গে খালে ভিতওে চলে গেছে। ফলে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীসহ উপজেলা শহরমূখী জনগুরুত্বপূর্ণ রাস্তায় চলাচলকারী হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জনগুরুত্বপূর্ণ দুই পাড়ের এই পাকা রাস্তাটি দ্রুত নতুন করে খালের পাশে পাইলিং দিয়ে পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আবেদন করেছেন।
এলাকাবাসীরা বাসিন্দা তাজুল ইসলাম বলেন, শহরের ভিতরে পুরাতন আরসিসি ঢালাই রাস্তা দুটি দিয়ে ছোট যানযাহন চলাচল করায় তাতেই রাস্তাটির বেহাল দশা। বছর খানেক আগে কোনরকম খানাখন্দক সংস্কার করা হলেও তার কয়েক মাসের মধ্যেই রাস্তার পাকা অংশ একেবারে নষ্ট হয়ে যায়। রাস্তাটি খালের পাড়ে হওয়ায় দুইটি রিকশা চলাচলের সময় উল্টে গিয়ে খালে পড়ে প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অনাগ্রহের কারণে হাফ কিলোমিটার সড়কটি বর্তমান অবস্থা। রাস্তাটির দুই পাশের অনেক স্থানে ঢালাই উঠে ইটের টুকরোগুলো বিক্ষিপ্তভাবে উঁচু-নিচু হয়ে আছে। যানবাহন চলাচল তো দূরের কথা ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না।
রাস্তটি সংস্কার না হওয়ার কারণে পুরো সড়কটিই এখন এলাকার বাসিন্দাদের জন্য ভোগান্তি ও মরণ ফাঁদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ রুবেল রিয়াাজী বলেন, উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তার দুই পাশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কেন্দ্রীয় মতুয়া আশ্রম এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। কিন্তু রাস্তাটির দুই অংশে ভাঙাচোরা থাকায় কেউ এখন এই রাস্তা দিয়ে রিক্সা বা সাইকেল নিয়েও যেতে চায় না। বিকল্প রাস্তা দিয়ে তাদের হেঁটে যেতে হয়।
এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি জনাব আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত করা হয়েছে। যত শীঘ্র রাস্তাটি মেরামত করা হবে।