দিঘলিয়ার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোঃ নাসির বিশ্বাসের স্ত্রী মিতা বেগম (২৬) তার ব্যবহৃত প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী সকাল ৭ টার সময় দিঘলিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাসির বিশ্বাসের স্ত্রী মিতা বেগম গলার চেইন, কানের দুই জোড়া দুল,আংটি সহ প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে নিজ বাড়ি থেকে উধাও হয়েছে যার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এ বিষয়ে ভুক্ত ভোগী ও দিঘলিয়া থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ শে ফেব্রুয়ারী সকাল ৭ টার দিকে নাসির বিশ্বাস বাড়ির থেকে বিশেষ কাজে বাইরে যান। বাইরের কাজ শেষ করে ১ ঘন্টা পর বাড়ি ফিরে এসে দেখতে পান তাঁর স্ত্রী মিতা বেগম বাড়িতে নেই। পরে নাসির বিশ্বাস ঘরের মালামাল খুঁজে দেখতে পান, মিতা তার ব্যবহৃত গয়নাগাটি ও দুটি মোবাইল, কাবিননামাসহ অন্যান্য মালামাল নিয়ে চলে গেছে। নাসির বিশ্বাস মিতার মুঠোফোনে ফোন করে জানতে চাইলে মিতা বেগম জানান, তিনি তার বাবার বাড়ি তেরখাদায় চলে গেছেন। নাসির বিশ্বাসের কাছ থেকে জানা যায়, গত ২ বছর আগে তেরখাদার চরপাতলা গ্রামের বাসিন্দা মোঃ সওকাত শেখের কন্যা মিতার সাথে ইসলামি বিধান মোতাবেক তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকেই মিতা বেগম নাসির বিশ্বাসের সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিল। একপর্যায়ে ২৬ ফেব্রুয়ারী সকালে মিতা বেগম কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে যায়। এ বিষয়ে নাসির বিশ্বাস দিঘলিয়া থানায় ঘটনার বিবরণ উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।