দেশের ৭০ শতাংশ মানুষকে কোভিড- ১৯ মহামারি রোধে প্রথম ডোজ সম্পন্ন করার লক্ষে একদিনে এক কোটি টিকা প্রদান করা হবে আজ।
প্রত্যেকটি টিকাদান কেন্দ্র ও হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। কোন নিবন্ধন বা জন্ম সনদ ছাড়াই দেয়া হচেছ টিকা এতে ব্যাপক আগ্রহের সাথে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেনী-পেশা এবং বিভিন্ন বয়সের মানুষ। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন কেন্দ্র ও হাসপাতাল কর্তৃপক্ষ। টিকা নিতে এসে অনেকে বলছেন, টিকা কেন্দ্রে আরও বুথ বাড়ানো উচিত।
২৬ ফেব্রুয়ারি এ ‘বিশেষ টিকা ক্যাম্পেইনে’ কোন কাগজপত্র ছাড়া শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে টিকাদান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থঅধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবা সচিব লোকমান হেসেন মিয়া বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি হবে আজ, স্বন্ধা পর্যন্ত চলবে এ কর্মসুচি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ তারিখের পরও টিকা কর্যক্রম চলবে। তখন দ্বিতীয় ও বুস্টার ডোজে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাই এখনো যারা টিকা নেননি দ্রুত নেন। টিকা নিলে আপনি ও আপনার পরিবার এবং দেশ সুরক্ষিত থাকবে। তিনি বলেন, আমাদের কাছে ১০ কোটি টিকা মজুদ আছে। আমাদের এক লাখ লোক টিকা দিতে কাজ করছে।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসুচির (ইপিআই) পরিচালক ও জাতীয় কোভিড -১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য শামসুল এ বিষয়ে বলেন, টিকা নেওয়ার জন্য জনগনের আগ্রহ বজায় থাকলে আমরা আমাদের লক্ষ্য দ্রুত পৌছে যেতে পারব। দেশজুড়ে ২৮ হাজার কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আশা করছি, ওই দিন পর্যন্ত দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার টার্গেট পূরণ হবে।