বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল-সাওইল রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। শনিবার বেলা ১২ টায় কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ১ কোটি ৮৬ হাজার টাকা ব্যায়ে ২ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ করা হবে।