যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠায় অবদান রাখায় প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মানিত করেছে স্থানীও সাপ্তাহিক সোনালী দিন পরিবার। শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়ায় এলবি টাওয়ারের ৫ম তলায় এলবি ইম্পেরিয়াল হোটেলের রূফটপ গার্ডেনে এ লক্ষে ভাষার মাসে গুনিজন সংবর্ধনা সভার আয়োজন করে সোনালী দিন পরিবার ও ঘ রা মি র ঘর।
অনুষ্ঠানে নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাংবাদিকসহ আরও দুইজন গুনি মানুষকে সম্মান জানানো হয়। এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন প্রয়াত দুইজন অন্যতম সাংবাদিক নেতাকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ সময় গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানটি নতুন প্রজন্ম ও প্রবীন সাংবাদিকদের একটি মিলন মেলায় পরিণত হয়। তাছাড়া দীর্ঘ প্রায় দুইযুগ পর প্রবীন সাংবাদিকরা তাদের সহযোদ্ধাদের কাছে পেয়ে প্রাণবন্ত হয়ে ওঠেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা একে অপরে নানা স্মৃতি চারন করতে থাকেন। অনুষ্ঠানে প্রবীনদের অভিজ্ঞতা ও নতুনদের উদ্যমের সমন্বয় ঘটিয়ে নওয়াপাড়ার সাংবাদিকতাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রজন্মের সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক ও ঘ রা মি র ঘরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট নজরুল গবেষক এইচ এম সিরাজ। ভাষার মাসের গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতি গবেষক ড. সন্দীপক মল্লিক। সোনালী দিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও বাচিক শিল্পী এম নাজিম হামিদ, কার্পাসডাঙ্গা নজরুল সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, খুলনা বিএল কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর জোবায়ের হোসেন, অভয়নগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল মতলেব সরদার, উদীচী অভয়নগরের সভাপতি ও অভয়নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক এস এম ফারুক আহমেদ, সাংবাদিক ও প্রকৌশলী ইঞ্জনিয়ার শওকত হোসেন বেগ। অনুষ্ঠানে নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত নিজাম উদ্দীন আহমেদ ও মীর সিদ্দিক আলীকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া নওয়াপাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠা ও সাংবাদিকতায় অবদান রাখায় কাজী আহমেদ রফিক টুকু, মিজানুর রহমান লাভলু, গাজী কামরুজ্জামান, তৈয়েবুর রহমান তকি, ফিরোজ মাহমুদ, জাহাঙ্গীর কবীর, সোলায়মান হোসেন ও ইনামুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে অত্র অঞ্চলের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আলহাজ¦ নাজমুুল হক খোকনকে এবং অভিনেতা ও বাচিক শিল্পী এম নাজিম হামিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নওয়াপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক, সাপ্তাহিক সোনালী দিন পরিবারের সদস্যরাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।