গত ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সকালে দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে দিঘলিয়া ইউনিয়নের পানিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এ এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এম এ রিয়াজ কচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী রেজা বাচা ,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমানসহ আ'লীগও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মোল্লা।