খুলনার পাইকগাছায় চিলেন হাঁস চুরি চেষ্টার অভিযোগে গণপিটুনিতে ইকবাল শেখ (১৭) নামে এক যুবক মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে। বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার শেষ রাতে গড়ইখালী ইউপির আমিরপুর গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক পংকজ সানার বাড়ীতে মুরগীর খুপি থেকে হাঁস চুরি চেষ্টাকালে ইকবাল মারপিটের স্বীকার হয়। ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে ভর্তি করেন। পুলিশ এখন বেকায়দায়। এখনো পর্যন্ত কেউ ইকবালের খোঁজখবর নেয়নি। থানা পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন কেউ বাদী মামলা করতে রাজী হচ্ছেনা। কারা মারপিটে জড়িত তা অনুসন্ধান চলছে। তার বাড়ী বাগেরহাটের কচুয়ায়। শুড়িখালীর পুস্পেনের দোতালায় থেকে রবি মৌসুমে দিন মজুরী করেন। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, ইকবালের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে এবং তার শারিরিক অবস্থা এখন ভাল।