খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের জবর-দখল থেকে ৩৪ বিঘা জমি অবৈধ দখল মুক্ত হতে চলেছে। শুক্রবার সকাল থেকে জমির মালিকগণ উপজেলার গোলবুনিয়ার মৃত. মনোজ সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও মৃত. অখিল সরদারের ছেলে দীপক-দিলীপ সরদার দিংরা আমিনদ্বারা জরিপ করছেন। ঘটনাটি ঘটছে সোলাদানা ইউপির খাটুয়ামারীতে। উজ্জ্বল সরদার পরিবারের সদস্যরা জানান, দেঃ ৪৩/৯৩ নং মামলা গত ২৫-১০-২০০৫ তারিখে পাইকগাছা সিনিয়র জজ আদালতের বিচারক ইমরান হোসেন চৌধুরী চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় দেন। এ আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ জামাল দিংরা উচ্চ আদালতে দায়ের করা আপীল ১৯/২০০৬ নং মামলায় ২৩-৫-১২ সালে নিন্ম আদালতের রায় বহাল রেখে আদেশ দেন। উজ্জ্বল, দিলীপ সরদার পরিবারের অভিযোগ, এ সম্পত্তির আমাদের নামে হাল জরিপের, ৪১৮, ৪১৯, ৪৫৩ খতিয়ানের ১৬০, ১৬১সহ বিভিন্ন দাগে রেকর্ড হওয়ায় পরেও বছরের পর বছর ধরে খাটুয়ামারীর বাসিন্দা সাবেক ইউপি সদস্য রুহুল আমীন সরদার, বারিক সরদার দিংরা একটি ডিসি আর দেখিয়ে পেশীশক্তি বলে চিংড়ি ঘেরভূক্ত জমি জবর দখল করে রাখেন। ইতোমধ্যে এ জমির বিরোধ নিয়ে থানায় দু’পক্ষের মধ্যে বসাবসি হলেও কোনো সমাধান মেলেনি। এরইমধ্যে রুহুল আমীন দিংরা নির্বাহী আদালত ১৪৪ ধারার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে জমির মালিকগণের মধ্যে উজ্জ্বল, দিলীপ সরদার দিংরা বলেন, আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও আমাদের রেকর্ডীয় সম্পত্তির উপর এমআর মামলা টেকবে কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন? পরিস্থিতির উপর নজর রাখার কথা বলে এ সম্পর্কে ওসি মো. জিয়াউর রহমান বলেন, খাটুয়ামারীতে সম্পত্তির বিরোধ নিয়ে দু'পক্ষের মধ্যে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য সোলাদানায় পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে।