বেনাপোল বাজার থেকে শনিবার দুপুরে ১০ হাজার পিচ ইয়াবা সহ আলাউদ্দিন বাবু(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
আলাউদ্দিন বাবু বেনাপোলের কাগজপুকুর কাগমারী গ্রামের মোঃ কুদ্দস মল্লিকের ছেলে।
যশোর র্যাব-৬ এর কম্পানী কমান্ডার লে: নাজিউর রহমান জানান, আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে এমন ধরনের গোপন খবর পেয়ে র্যাবের একটি দল বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে আলাউদ্দিন বাবুকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবু কে যশোর র্যাব হেড কোয়াটারে নেয়া হয়েছে জিঞাসাবাদের জন্য। পরে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপদর্ করা হবে জানান তিনি।