আজ ২৬ ফেব্রুয়ারী (শনিবার) কেশবপুরের পাাঁজিয়ায় চারদিন ব্যাপী বই মেলার উদ্বোধন হচ্ছে। পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বওে আজ বিকেল চারটায় মেলার শুধ উদ্বোধন করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। পাাঁজিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বংাচিত চেয়ারাম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আওংয়ামীলীগ নেতা আবদুল আহাদ, সুবোল দেব নাথ, জাপা নেতা মহির উদ্দিন বিশ^াস, আওয়ামীলগি নেতা শম্ভু নাথ বসু,পরেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, আবদুল হামিদ,, আলী আব্বাজ, মহিউদ্দিন আহম্মেদ। বই মেলা উদযাপন কমিটির সভাপতি জাকির হোসেন লাল্টু ও সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয় জানান, ২৬,২৭২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ এ চারদিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাঠে বিভিন্ন বই এর ষ্টল থাকছে পাশাপাশি প্রতিদিন সাহিত্য কর্ম নিয়ে গুণিজনদের বিদগ্ধ আলোচনা থাকছে।