পিলখানায় নৃশংস হত্যাকান্ডের বিচার হয়েছে এখন অপেক্ষা রায় কার্যকরের, মামলার যে বিষয়টি চলমান রয়েছে সেটাও খুব দ্রুত শেষ হবে। এজন্য ধৈর্য্য ধারন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘বিচারকার্যে দীর্ঘসূত্রিতার কারণে এবং সব উপাদান সংগ্রহ ও সাক্ষী প্রমান জোগারে একটু সময় লেগেছে। চাচ্ছিলাম এমন ঘটনার সুন্দর ও একটি সুষ্ঠু বিচার হোক। আর বিচারকরা সেই সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারটিই করেছেন। বিচার শেষ হওয়ার পর আপিল করার একটি সুযোগ থাকে, সেটিও তারা করেছেন, এই পক্রিয়া শেষ হলে তারা ন্যায়বিচার পাবে বলে তিনি মনে করেন।
শহীদদের শ্রদ্ধা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব জের জেনারেল এর এম সালাহ ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, প্রতিরক্ষা উপদেষ্টা মিজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক জেনারেল মো.সাফিনুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জন প্রান হারান। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বিডিয়ার বিদ্রোহের পর তাদের নাম পারিবর্তন করে বিজিবি রাখা হয় এবং লোগোতেও পরিবর্তন আনা হয়।