খুলনার বুকে আছে স্বপ্ন ঘেরা আকাশের বুকে যেমন আছে তারা, স্বপ্ন পূরন যদি করতে হয় সেতো আর কিছু নয়, সে যে বর্ণমালা শিক্ষালয়" এই স্লোগান কে সামনে রেখে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের কিসমত খুলনার খোড়ার বটতলাস্থ বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়, বর্ণমালা শিক্ষালয় ও বর্ণমালা তাহফিজুল কোরআন শিক্ষালয়ের আয়োজনে শুক্রবার বিকেল ৩ টায় ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বরে এ প্লাস সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল্লাহ আত তাহসিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আশাফুর রহমান। বিশেষ অতিথি বক্তৃতা করেন, মাওলানা মুহাম্মদ ওলিউল্লাহ, প্রভাষক মো. আসাদুজ্জান আসাদ, বাইতুল হামদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, নন্দনপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. আসাদুর রহমান, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিম, বাইতুর নূর জামে মসজিদের খতিব মো. মামুনুর রশিদ। এ ছাড়া এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মুহাম্মদ আবু মুসা, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, অভিভাবক মো. মশিউর রহমান, মো. আজিম শেখ সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। এর আগে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ এবং হামদ পরিবেশন করেন, বাংলাদেশ বেতার শিল্পী মো. আওসাফুর রহমান।