পাবনার সাঁথিয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন। এ সময় আরও বক্তব্য দেন, এ্যাড. শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সম্পাদক সহঃ অধ্যাপক আবদুল হাই,ইউপি চেয়ারম্যান আঃ ওহাব মাস্টার, হোসেন আলী বাগচি, জরিফ আহম্মেদ মাস্টার, হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শুশিল কুমার দাস,আ’লীগ নেতা কার্তিক চন্দ্র সাহা। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন রেহানা খাতুন,আনিসুর রহমান, শাহীন আলম,এনামুল হক,আঃ আলিম প্রমুখ।