বগুড়ার গাবতলী দুর্গাহাটা ইউনিয়নে সড়ক ও জনপথ বিভাগ’র আওতায় ৪১ লাখ টাকা ব্যায়ে ২৪ ফেব্রুয়ারী ৩ হাজার ৬ শত ১৮ মিটার রাস্তার মেরামত, কার্পেটিং ও শিলকোড কাজের উদ্বোধন করেন, দুর্গাহাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীদুল কবীর টনি। মুঞ্জুরুল আলম মোহন ফার্মের অধিনে এই কাজ চলাকালে উদ্বোধনের সময় উপিস্থিত ছিলেন, সজল, ম্যানেজার ইয়াছিন আলী ও সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী আবদুল বারেকসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।