বগুড়ার গাবতলী মহিষাবান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ২৪ ফেব্রুয়ারী দোয়া মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ আবদুল মজিদ মন্ডলকে পরিষদের নির্বাচিত মেম্বারগন ফুলেল শুভেচ্ছা জানান। চেয়ারম্যান আবদুল মজিদ মন্ডলের সভাপতিত্বে মহিষাবান উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম রিপন, নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ আঙ্গর বানু, সাধারন সদস্য মোঃ আলোম হোসেন প্রাং, আবদুল বাছেদ মন্ডল, আবদুল কুদ্দুস আকন্দ, নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ নাজমা আক্তার, সাধারন সদস্য মোঃ নুরুল ইসলাম মন্ডল বাটু, মোঃ সুলতান মাহমুদ, মোঃ মাহফুজার রহমান মন্ডল, নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ আমেনা বিবি, সাধারন সদস্য মোঃ শাহাহান আলী মোল্লা, মোঃ আবদুর রাজ্জাক মন্ডল, মোঃ জহুর আহমেদ মন্ডল টপি প্রমুখ। এ সময় মহিষাবান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম, সহকারী শিক্ষক কাজলসহ সকল শিক্ষক কর্মচারীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।