খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বলেছেন সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশায় নিয়োজিত সাংবাদিকরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে যেমন সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্ণীতি, অত্যাচার ও ব্যাভিচারসহ নানাবিধ অসঙ্গতি মিডিয়ায় তুলে ধরে, তেমনি অনেকে ব্যক্তি স্বার্থে সংবাদ পরিবেশন করে সমাজ, জাঁতি ও রাষ্ট্রের ক্ষতি বয়ে আনে। তাই কোন অবস্থাতেই মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্তি ছড়ানো যাবেনা। বরং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, তর্কের স্বার্থে তর্ক আর বিরোধীতার স্বার্থে বিরোধিতা না করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রেলগাড়িকে এগিয়ে নিতে গঠনমূলক সমালোচনা করতে হবে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে হবে-এমপি সালাম মূর্শেদীএমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। বিশ্বের দরবারে উন্নত দেশ হিসিবে পরিচিত লাভ করেছে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকা-ে ইর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত জোট নানাবিধ অপ্রচারে লিপ্ত রয়েছে। বর্হিবিশ্বে সরকারের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের সেই অপচেষ্টা কখনো সফল হবেনা। জনগণ অতিতে যেমন তাদের বয়কট করেছে ঠিক তেমনি আগামীতে বয়কট করবে। ২৪ ফেব্রুয়ারী বেলা ১১টায় রূপসা প্রেসক্লাবে অনুষ্ঠিত এমপির নিজস্ব অর্থায়নে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানদার আজিজুলকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আবদুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বায়ক নোমান ওসমানী রিচি, বিশিষ্ট ব্যবসায়ী মো. আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল গফুর খান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল মান্নান শেখ, কৃষক লীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আবদুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সাবেক কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আজিম, সাংবাদিক আবদুল কাদের, আকতার হোসেন খান, চিত্ত রঞ্জন সেন, গোলাম মোস্তফা, বেনজির হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, তুরান, এইস এম মনি, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবদুস সালাম প্রমূখ। পরে বেলা ১ টায় তিনি নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নোমান ওসমানী রিচির সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম আবদুস সালাম, জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল। এরপর সংসদ সদস্য সামন্তসেনা এলাকায় তার নিজস্ব অর্থায়নে নির্মিতব্য ঘরের নির্মাণ কাজ পরিদর্শন, পাচানী এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন, গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, মৎস্য অধিদপ্তর আয়োজিত জেলেদের মাঝে বকনা বাছুর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিকাল ৩ টায় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সর্বশেষ বিকালে শিয়ালিতে নির্মিতব্য আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।