মণিরামপুরের সাবেক সংসদ সদস্য প্রায়ত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. খান টিপু সুলতানের মণিরামপুরস্থ বাসভবনে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খান টিপু সুলতানে বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও যশোর জেলা আওয়ামী লীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন সুলতান শাদাব দুপুরে বাড়িতে প্রবেশ করে চুরির বিষয়টি জানতে। সংঘবদ্ধ চোরচক্র গত ২/৩ দিনের মধ্যে যে কোন সময় এ চুরি সংঘঠিত হয়েছে বলে দাবী করছেন মালিক পক্ষ।
চোরচক্র ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা আলমারীগুলো ভেঙ্গে ৫টি স্বর্ণের নৌকাসহ মূল্যবান বহু জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবী করেছেন হুমায়ুন সুলতান শাদাব। চোরচক্র তাদের ব্যবহৃত ৪টি দা এবং ৩টি শাবল ঘরের মধ্যে ফেলে রেখে গেছে বলে জানানো হয়েছে। খবর পেয়ে দুপুুরে থানার উপপরিদর্শক প্রসেনজিৎ রায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
হুমায়ুন সুলতান শাদাব জানান, এ বাড়িতে লোকজন না থাকার কারণে প্রায়ই চুরির ঘটনা ঘটেই চলেছে। জীবনের নিরাপত্তার কথা ভেবে এ বাড়িতে বেশি সময় থাকারও পরিবেশ নেই বলে তিনি দাবী করেছেন। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমন প্রশ্নের জবাবে জানান, ৫টি স্বর্ণের নৌকার মূল্য সম্পর্কে ধারণা নেই। পিতা মরহুম টিপু সুলতান সংসদ সদস্য থাকাকালে এগুলো সম্মননা হিসেবে দিয়েছিলেন জনগণ। এ কারনেই মূল্যবান হলেও পিতার স্মৃতি এখানে রাখতেই এ বাড়িতে নৌকা কটি রাখা হয়েছিল।
তাছাড়া প্রায় ৫/৬টি দরজা, ৪/৫টি কাঠের আলমারীসহ ঘরের মূল্যবান সম্পদগুলোই ভেঙ্গে তচনছ করে ফেলেছে চোরচক্র। তবে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহুর্তে নিরুপন করা সম্ভব নয় বলে তিনি দাবী করেছেন।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।