বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা সভাপতি, ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ও পাঁচথুপী নসরতপুর জাহের আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির পূর্ণ সমর্থনে বিনা প্রতিদ্বন্দিতায় দ্বিতীয় মেয়াদে তারা নির্বাচিত হন। সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন আহ্বায়ক আর্জিনা খাতুন, সদস্য আবদুস সালাম, গোলাম মোস্তফা, কামরুন নাহার ও আলহাজ¦ উদ্দিন।