খুলনা পাইকগাছায় ২৪ ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদরের অফিসার্স ক্লাব চত্বরে হাজারো শিক্ষার্থীর ভীড়। করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করছেন লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, গজালিকা বালিকা বিদ্যালয়, লক্ষীখোলা কলেজিট স্কুল, খড়িয়া মাধ্যমিক ও বালিকা বিদ্যালয়, আদর্শ্য মাধ্যমিক বিদ্যালয়, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, এসএম এ মাজেদ বালিকা বিদ্যালয়, রাড়-লী ভূবন মোহনী বালিকা বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা, থানা পুলিশ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও আনছার ভিডিপির সদস্যরা সাধ্যমত দায়িত্ব-কর্তব্য পালন করছেন।