বগুড়ার আদমদীঘি উপজেলা ৬ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারন সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান বৃহস্প্রতিবার বিকেলে আদমদীঘি উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার আদমদীঘি সদর, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, নশরতপুর, কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের ৫৪ জন সাধারন সদস্য (মেম্বার) এবং ১৮ জন মহিলা সদস্য (মেম্বার) কে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সার্কেল নাজরান রউফ, ওসি জালাল উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নব নির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান, আবদুল হক আবু, নাহিদ সুলতানা তৃপ্তি, আবদুল সালাম মাস্টার, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।