বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল এ- কলেজের প্রতিষ্ঠাতা মরহুম গমির উদ্দিনসহ, প্রতিষ্ঠালগ্নে সকল সহযোগিতাকারী, মরহুম প্রধান শিক্ষক আবদুল জলিল সহ অন্যান্য মরহুম শিক্ষক ও কর্মচারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, গভর্ণিং বোর্ডির সভাপতি মমতাজুর রহমান মন্তে। বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, শিক্ষক প্রতিনিধি সোহেল রানা, সাবেক মৌলভী শিক্ষক আবদুল মান্নান, রূপালী ব্যাংক ব্যাবস্থাপক মো: মামুন, নারচি মাজেদা রহমান উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মাও: আবুল হোসেন প্রমুখ। অলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা আবদুল মান্নান। এ সময় স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, গভর্ণিং বোর্ডির সদস্যসহ স্থানীয় সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। স্কুলটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠা করার সময় স্থানীয় অনেক বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সহযোগীতায় স্কুলটি আজ এ পর্যায়ে আসায় নিরলস পরিশ্রমের কথা বক্তব্যে উঠে আসে।