বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩ মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবা হক তাদের জরিমানাসহ কারাদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সান্তাহার পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সবাই ১০০ টাকা জরিমানাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ি এলাকার মৃত আইয়ুব আলী সরদারের ছেলে ময়েন উদ্দিন (৪০), পৌর শহরের নামা পৌওতা এলাকার মৃত চান্দু প্রাং এর ছেলে সাজ্জাদ হোসেন(৪৫) ও সাতাহার সাহেব পাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে হেলাল হোসেন(৪৯)। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের বৃহস্পতিবার বিকালে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।