ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ১নং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান,সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের দায়িত্ব গ্রহণ করে প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে রহুল আমিন সজুন, ও ইঞ্জিনিয়ার ডালিমের সঞ্চালনায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপ্টি, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক চেয়ারম্যান নূর ইসলাম কমান্ডাসহ আরো অনেকেই। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের ভোটারগণ উপস্থিত ছিলেন।
এসময় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সেই সম্মান রক্ষা করেছেন।আমি সেবার মাধ্যমে আপনাদের সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার করার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।