বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যুগান্তর ব্যবসায়ী সমবায় সমিতি লি: ও যুগান্তর এন্টারপ্রাইজের ১০ বর্ষ পূর্তি উপলক্ষে পৌর শহরের জোবেদা প্লাজায় নতুন একটি শো-রুমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার সময় ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন যুগান্তর এন্টারপ্রাইজের প্রোঃ সাংবাদিক সাগর খান। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর ব্যবসায়ী সমবায় সমিতি লি: ও যুগান্তর এন্টারপ্রাইজের ব্যবসায়ী পার্টনার আরিফুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, সাংবাদিক নয়ন হোসেন, সাব্বির হোসেব জজ, সৌরভ হোসেন, জিল্লুর রহমান, সাদ্দাম হোসেন বাবু, সন্তোশ রবিদাস, নাজমুল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।