পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন মিয়া,ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।