পাবনার সুজানগরে শ্রেষ্ঠ ছাগল খামারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এবং ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে ওই অফিস চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আঃ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ পাভেল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, আ.লীগ নেতা আবদুর রউফ ও ইউনুস আলী বাদশা। শেষে দুইজন শ্রেষ্ঠ ছাগল খামারীকে পুরস্কৃত করা হয়। এর আগে ছাগল মেলা অনুষ্ঠিত হয়।