বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মাদ্রসা ছাত্র খুন হয়েছে। নিহত নাজিম উদ্দীন (১৮) তরফসরতাজ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রসার আলিম দ্বিতিয় বর্ষের ছাত্র। গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ পুর্বপাড়া (দাঁড়াইল) গ্রামের ভ্যানচালক ফরিদ উদ্দীনের ছেলে বলে জানাগেছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দাঁড়াইল বাজারের পুর্বপার্শ্বে ক্ষিদ্রপেরী সড়কের একটি ভাঙ্গারীর দোকানের পাশে এঘটনা ঘটে। স্থানীয় একাধিক সুত্র জানায়, নাজিম উদ্দীনের সাথে গাবতলীতে করোনার টিকা নেয়ার সময় বেলা ১২ টায় অজ্ঞাত কতিপয় যুবকদের সাথে তার নারী ঘটিত বিষয় নিয়ে বিরোধ হয়। তাদের বাড়ি গাবতলী সদর ইউনিয়নের সোন্দাবাড়ি এলাকায়। ওই ঘটনার জেরধরে সন্ধ্যায় দাঁড়াইল বাজার এলাকার ঘটনার স্থানে অজ্ঞাত কয়েকজন যুবক নাজিম উদ্দীনকে ডেকে নেয়। তারা ক্ষিদ্রপেরী সড়কের একটি ভাঙ্গারীর দোকানের পার্শ্বে অন্ধকারে গিয়ে বাক বিতন্ডয়ায় লিপ্তহয়। একপর্যায়ে অজ্ঞাত দুবৃর্ত্তৃ যুবকরা মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দীনের পাজরে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত নাজিম উদ্দীনের চিৎকার শুনে বাজারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। ১ ঘন্টাপর চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয় বলে একাধিকসুত্র থেকে জানাগেছে। এব্যপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুবৃর্ত্তৃদের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনা উদঘাটনের জন্য পুলিশ, ডিবি তদন্ত শুরু করেছে। দ্রুতই হত্যারীরা ধরাপরবে বলে তিনি আশা পোষন করেন।