গতকাল খুলনা ৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদী তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের এগারো আমতলা হতে মধুপুর ইউনিয়নের কোলা বাজার অভিমুখী সড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তারপর তিনি খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসার টয়লেট, দক্ষিণ হাড়িখালী এসএম আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি নর্থ খুলনা কলেজের নতুন ৪ তলা শেখ রাসেল আইসিটি ভবনের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মাঃ মহাসিন এর বাস ভবনে প্রীতিভোজে অংশ নেন।