নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ করতে যশোরের মণিরামপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় এ উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান অনলাইন মাধ্যম ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করেন।
মণিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এ সেমিনারে প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উকবাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগামার (ন: প: মু: চে: উ: প্রকল্প) আল আমিন, অডিও ভিজুয়াল অফিসার প্রভাত কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার ইনজামামুল হক, সহ: প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, মোঃ আক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণীয় বিষয়ে মতামত তুলে ধরেন মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ, আদর্শ সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার রায়, পৌরসভা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ হাসান, প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে সহকারী শিক্ষক মুনছুর আলী। প্রশিক্ষণে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন।