ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে একুশ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কাজ দিয়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক রিপন আহম্মেদ, সদস্য সচিব আশরাফ আলী রাজ, উপজেলা শ্রমিক লীগ নেতা, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, পি কে দাস, হানিফ, তৌহিদ, শাহিন শিকদার, আবু মুসা, বাচ্চু, রিয়াজ মোর্শেদ, সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান, আইচগাতী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক সেরে, সহ-সভাপতি মুজিবর, সোহেল, সাধারণ সম্পাদক আলিম শেখ, নাজমুল, আনিছ, আলামিন ফকির, লিটন, ইয়াসিন ফারাজি, মিজান শেখ, জাহিদুল ইসলাম, টিপু সুলতান, নান্নু হাওলাদার, হালিম মোল্লা, মাসুদ মোল্লা সহ শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। রূপসায় ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভাষা দিবস পালিত হয়েছে: ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একুশ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কাজ দিয়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. আকরাম হোসেন মন্টু, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, মহানগর ইমারত গৃহ নির্মাণ শ্রমিক নেতা, আবেদ আলী, ইউনিয়নের সাবেক সভাপতি কালাম শেখ, আমির আলী মাতুব্বর, হাকীম আবুল বাসার, মঈন উদ্দিন, তৈয়ব আলী, জাহানারা বেগম, মনোয়ারা বেগম, জয়নাব বেগম, সাফিয়া বেগম, নাসিমা বেগম, মো. মোজাম্মেল হোসেন, ফাতেমা বেগম প্রমুখ।