স্বামীকে তালাক দিয়ে সন্তান নিয়ে চলে গেছেন স্ত্রী। একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন ঢাকায়। তাকে ফেরাতে ব্যর্থ হয়ে ক্ষুদ্ধ হয়ে ওঠেন সাবেক স্বামী মিজানুর রহমান সুফিয়ান। ক্ষোভের আগুনে জ¦লে গত সোমবার রাতে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয় স্ত্রীর বড় ভাই রোকনুজ্জামান রোকনকে। এসময় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় স্ত্রী সেলিনা আক্তার সুমীকেও। খুন করেও দমে যাননি স্বামী মিজানুর রহমান সুফিয়ান। মোটর সাইকেল চালিয়ে শ্বশুরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করছেন নিজেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে। এ ব্যাপারে পীরগাছা থানায় ৩ জনের নাম ও অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ওই গ্রামের তয়েজ উদ্দিনের মেয়ে সেলিনা আক্তার সুমী ৮ বছর আগে প্রেম করে বিয়ে করেন পাশ^বর্তী দুদু মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান সুফিয়ানকে। তাদের ঘরে আছে ৫ বছরের একটি কন্যা সন্তান রযেছে। বনিবনা না হওয়ায় বছরখানেক আগে সুমি তালাক দেয় সুফিয়ানকে। আদালতের আদেশে কন্যার লালন পালনের ভার পান সুমি। মায়ের কাছে সন্তানকে রেখে ঢাকায় একটি কোম্পানিতে কাজ করতেন সুমি। তিনদিন আগে আসেন মেয়েকে দেখতে। আর সেখান থেকে ফেরার পথেই ঘটে এমন নৃশংস ঘটনা।
সোমবার রাত সোয়া সাতটায় বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন মেয়ে সেলিনা আখতার সুমি। তাকে মোটরসাইকেলে করে স্টেশনে পৌঁছে দিতে যান তার ভাই রোকনুজ্জামান রোকন। বাসা থেকে ৫০০ গজ দূরেই ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলে পড়ে সুমির সাবেক স্বামী মিজানুর রহমান সুফিয়ান। এলোপাতাড়ি কোপায় সুমিকে। বাধা দিলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় রোকনকে।
এখানেই শেষ নয়, শ্যালক ও স্ত্রীকে কোপানোর পর বীরদর্পে বাইক চালিয়ে শ্বশুরবাড়িতে যান সুফিয়ান। সেখানে বৃদ্ধা সাবেক শাশুড়িকে লেপ দিয়ে মুড়িয়ে রেখে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেয় সে। দাউ দাউ করে পুড়ে ছাড়খার হয়ে যায় ৫টি ঘর ও আসবাবপত্র। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সুফিয়ান নিজেও। পরে এলাকাবাসী তিন জনকেই উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার নাহিদুজ্জামান তালুকদার রোকনুজ্জামান রোকনকে মৃত ঘোষনা করেন। মুমুর্ষ অবস্থায় সুমি এবং আবু সুফিয়ানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে ঘাতক আবু সুফিয়ান পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার নিহত রোকনুজ্জামানের ভাই তৌহিদুর রহমান নিপন বাদি হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
নিহতের মামা জিল্লুর রহমান লিটন বলেন, এ রকম ঘটনা ঘটবে আমরা কোন দিনও ভাবিনি। ঘাতক আবু সুফিয়ানের সাথে আরো যারা জড়িত আমরা তাদের দৃষ্টার্ন্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, আবু সুফিয়ানকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করছেন। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।