খুলনার ডুমুরিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্হা দলিত'র বাস্তবায়িত কমিউনিটিতে ন্যায় বিচারে প্রবেশাধিকার (এ্যাকসেস টু জাস্টিস এট কমিউনিটি) প্রকল্পের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্লিনিক কর্মসূচীর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দলিত'র নির্বাহী পরিচালক স্বপন দাস। তিনি জানান, সমাজের দরিদ্র,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সরকারি আইনগত সেবা বা সহায়তা সম্পর্ক ধারনা দেয়া ও সহযোগিতা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন এবং আইনি পরামর্শ প্রদান করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও খুলনার সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস।অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্যদেন জিআইজেড বাংলাদেশ'র প্যারালিগ্যাল এ্যাডভাইজরি সার্ভিসের ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর চঞ্চল মূখার্জি। আরো বক্তব্যদেন দলিতের হেলথ এ- লাইভলিহুড কর্মসূরী প্রধান নিতাই চন্দ্র দাস,এ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন শিউলী,ডিপিও বিনয় কৃষ্ণ রানা ও ইকবল জামিল, ইউপি সদস্য আসমা বেগম ও আমজাদ হোসেন,অনুষ্ঠান সঞ্চালনা করে দলিতের মনিটরিং অফিসার ইশরাত নুয়েরী হোসেন মুমু।সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্পের কমিউনিটি প্যারালিগ্যাল(সিপি) মেহনাজ রেজা মিম্মা। ক্লিনিকে সমাজের বিভিন্ন ভূক্তভোগী মানুষ তাদের সমস্যাদি তুলে ধরে আইনগ পরামর্শ গ্রহন করেন।