যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনকে ঘিরে ১ জানুয়ারী নাশকতার গায়েবী মামলায় ১৯ জন জেলে। মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চের আদেশে ১৯ জন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করলে মহামান্য আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন
ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও শহিদুল ইসলাম বুদো। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর কমিশনার গোলাম কাদের বাবলু,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালু, যুবদল নেতা মারুফ হোসেন, নুরুন্নবী খান শিপন, ছোট বাবু, পিয়াল হাসান, নুরুজ্জামান বাবু, শাকিল, মিজানুর রহমান বিশ্বাস নিজাম, নুরুজ্জামান বাবলা, আবদুর রশিদ, বাবুল মোড়ল, বেবুল মোড়ল।
গত ১ জানুয়ারি ঝিকরগাছা থানার দারোগা সিরাজুল ইসলাম বাদী হয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারী কাউন্সিলর পদপ্রার্থী ১১ জন সহ ৩৪ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছিলেন।