যশোরের মণিরামপুরে সেচ পাম্প থেকে বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর মোহাম্মদ সরদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত. মোকছেদ আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নুর মোহাম্মদ গুরুত্বর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে পাশ্ববর্তী খোর্দ সি এস এস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।