খুলনা নগরীতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ মহানগরীর বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করা হয়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করার অপরাধে ৩প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ ছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।