সারিয়াকান্দিতে সন্ত্রাসী কর্তৃক রাতের আঁধারে ছুরিকাঘাতে অর্জুন চন্দ্র বর্মন(২১) নামে এক যুবককে আহত করা হয়েছে। সে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অর্জুন ফুলবাড়ী মালোপাড়া গ্রামের মৃত কিনারাম বর্মনের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল রোববার দোকান শেষে বাড়ি ফিরছিলেন ওই অর্জুন চন্দ্র। একাব্বরের চাতালের নিকট ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে অতর্কিত এলোপাতারী ভাবে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা প্রথমে তাকে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অর্জুনের বড় ভাই ডাঃ কাজল চন্দ্র বর্মন জানান, তার খালাতো ভাই অমৃত চন্দ্র বর্মন বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাত করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।