দিঘলিয়া উপজেলার পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধে ও কুয়েটের শিক্ষার্থী ও অন্যান্য পথচারীদের নিরাপদ সড়ক চলাচলের স্বার্থে পরীক্ষামূলক ত্রিমাতৃক (থ্রিডি) রোড ক্রসিং স্থাপন করা হয়েছে।
পথচারীরা যত্রতত্র রাস্তা পার না হয়ে ট্রাফিক সাইনের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আর এ শুভ কাজটির শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ও যুগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম লিংকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।