মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর শহরের ডাক বাংলো শহীদ মিনারে সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সোমবার সকাল ৮টার সময় শহরের ডাক বাংলো শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে এই পুষ্পস্তবক অর্পন করেন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক নেহাল আহম্মেদ প্রান্তের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের উপজেলার সদস্য সাংবাদিক সাগর খান, আদমদীঘি উপজেলা ছাত্র পরিষদের সমন্বয়কারী রাহুল পারভেজ জিসান, সান্তাহার পৌর ২নং ওয়ার্ড আওযামীলীগের সভাপতি আরমান হোসেন পলাশ প্রমূখ।