যথাযোগ্য মর্যাদায় দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন, শহীদদের স্মৃতিচারণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া কামনা করা হয়। সকাল ৮ টায় শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করেন দিঘলিয়া উপজেলা পরিষদ ও দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিগলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, ওসি তদন্ত রিপন কুমার সরকার, দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুস সামাদ, দিঘলিয়া শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোঃ মাহফুজুর রহমান, থানা শিক্ষা অফিসার শাহনাজ বেগম, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। দিঘলিয়া উপজেলা আ'লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আ'লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন প্রমুখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করেন।