রোববার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ১৪নং রোডের একটি মাঠের ঝোপ থেকে শুভ(১০) নামক এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভকে মাথা, গলাসহ শরীরের একাধিক স্থানে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লোকজন সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় একটা উঁচু দেয়ালে ঘেরা মাঠের এক কোণে ঝোপের ভেতরে ওই এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী ইব্রাহিমের পুত্র শিশু শুভ এর মরদেহ দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। জানা যায় মাদকদ্রব্য কেনাবেচার ঘটনাই এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। কারা এবং কেন শুভকে হত্যা করেছে এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি।
কেএমপি'র অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন এ ব্যাপরে জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া অবধি কিছু বলা যাবেনা। এখনই হত্যার ব্যাপারে কিছু বললে তদন্তকার্য ব্যাহত হতে পারে।